ব্রাহ্মণপাড়ায় সম্পত্তি দখলে বাধা দেওয়ায় প্রাণ নাশের হুমকী

আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৩:০৩:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৩:০৩:০৫ অপরাহ্ন
 
মোঃ অপু খান চৌধুরী।
 
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মনিরুল হক (৪২) নামে এক ব্যক্তি অবৈধভাবে অন্যের জমি দখলের চেষ্টা করছে। জমির মালিক মারুফা আক্তার ও তার পরিবার বাধা দিলে তাদেরকে প্রাণ নাশের হুমকী দেয় মনির। গত ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে উপজেলার শিদলাই গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী জমির মালিক মারুফা আক্তার প্রতিকার চেয়ে থানায় একটি লিখিত অভিযোগ করে। 

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী মারুফা আক্তার একই এলাকায় ৬৭ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছেন। গত ১৮ সেপ্টেম্বর সকালে শিদলাই গ্রামের মৃত শামসুল হকের ছেলে মনিরুল ইসলাম দুইটি এস্কেভেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে মারুফা আক্তারের জমির প্রায় ২০ শতাংশ জমিতে পুকুর খনন করার উদ্দেশ্যে পাড় বাধে। এছাড়া জমির কিছু মাটি অন্যত্র সরিয়ে ফেলে। 
 
খবর পেয়ে মারুফা ও তার পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে বাধা দিলে মনির ও তার লোকজন তাদেরকে ভয়ভীতি দেখান এবং প্রাণ নাশের হুমকী দেন। এসময় স্থানীয় গ্রামবাসী এগিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে মনির ও তার লোকজন কর্ণপাত না করে মারুফা ও তার পরিবারের লোকজনকে তাদেরকে তাড়িয়ে দেয়।

এঅবস্থায় পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন, মারুফা ও তার পরিবার। এ অবস্থায় মারুফা ও তার পরিবার ব্রাহ্মণপাড়া থানায় নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন এবং মনিরুল ইসলামের বিরোদ্ধে অভিযোগ দাখিল করেছে।
 
এব্যপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই মেহেদী হাসান বলেন, অভিযোগের প্রেক্ষিতে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মাটিকাটার যন্ত্র এস্কেভেটর বন্ধ করে দেই। অবস্থার প্রক্ষিতে পরবর্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]