নেত্রকোণায় ধলাই নদীতে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান

আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০৫:৩৭:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০৫:৩৭:২০ অপরাহ্ন
 
স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণা পৌরসভার উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ধলাই নদীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
 
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে ধলাই নদীর প্রাণ ফেরানোর শুভযাত্রার সূচনা করেন, নেত্রকোণা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। এসময় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, নেত্রকোণা পৌর প্রশাসক জনাব মোঃ আরিফুল ইসলাম সরদার।
 
এসময় সাবেক এমপি আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জান দুদু সহ সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
সুদীর্ঘ সময় ধরে উদ্যোগের অভাবে পানি প্রবাহ হ্রাস, মৎস্য বৈচিত্রের ঘাটতির পাশাপাশি সংকীর্ণ হয়ে আসা ধলাই নদীর প্রাণ ফেরানোর চেষ্ঠায় এই উদ্যোগ নেয়া হয়।
 
স্বেচ্ছাসেবক ও গণমান্যদের সহযোগিতায় কচুরিপানা অপসারণ, পলিথিন ও প্লাস্টিক বর্জ্য অপসারণ সহ নদীর পাড়ের আগাছা পরিষ্কার করা হয়।

এসময় জেলা প্রশাসক মইনপুরে অবস্থিত দুটি বাঁশের ব্রীজ পরিদর্শন করেন, ও বাঁশের ব্রীজগুলো সংস্কারের পাশাপাশি ভবিষ্যতে পাকা ব্রীজ নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]