হোসেনপুরে আরাফাত রহমান কোকোর স্মৃতিতে গ্রামীণ ফুটবল টুর্নামেন্ট।

আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০২:৫৭:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০৩:০১:২৪ অপরাহ্ন


‎মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার:

‎ক্রিড়াই শক্তি, ক্রিড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল, ‎এমন প্রতিপাদ্য বুকে লালন করে কিশোরগঞ্জের হোসেনপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরনে অজপাড়াগাঁয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

‎
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে সিদলা ইউনিয়নের সাহেবের চর ভাটিপাড়া ব্রম্মপুত্র নদের তীরবর্তী  মাঠে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।


‎টান টান উত্তেজনাপূর্ণ এ খেলায় ‎কারা নির্যাতিত নেতা সিদলা ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ আহমেদ।

‎‎
খেলাটি উদ্বোধন করেন,
সিদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাসার। 
পরিচালনার দ্বায়িত্বে ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক স্বপন আহমেদ।


‎এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নুরুল হক ইতালী প্রবাসী, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক লুৎফর রহমান, সিদলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন আহমেদ সুমন।

‎
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, রাসেল মিয়া,ধারাবিবরণীতে ছিলেন ধারাভাষ্যকার সুরুজ আলী ৯০ মিনিটের এ খেলায় ২-১ গোলে জয়লাভ করেন, অবিবাহিতরা। প্রথম পুরস্কার ছিলো বিজয়ীদলের এলইডি টিভি ও রানার্স আপ পুরষ্কার ছিলো একটি খাসি। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]