ধর্ষণ মামলার ১ জন পলাতক আসামী গ্রেফতার।

আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ১০:০৯:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ১০:০৯:৩৯ অপরাহ্ন

​নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-১৩ এর অভিযানে পঞ্চগড় জেলার আটোয়ারী থানা এলাকা থেকে ধর্ষণ মামলার ১ জন পলাতক আসামী গ্রেফতার।

'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, অপহরণ, নারী ও শিশু নির্যাতন এবং মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

বাদী কর্তৃক দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, বাদী এবং আসামির বাড়ি একই এলাকায় পাশাপাশি। আসামি বিভিন্ন সময় ভিকটিমকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। ভিকটিম আসামির কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত ২১/০৬/২০২৫ ইং তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকায় আসামি ভিকটিমকে আম খাওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশে অনুমান ২০০ গজ দূরে পাট ক্ষেতের ভিতর নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বাদী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানায় আসামির বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং ১৭, তারিখ ২২/০৬/২০২৫ ইং, ২০০০ সালের  নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১) ধারা।

এরই প্রেক্ষিতে ইং১৭/০৯/২০২৫ তারিখ রাত ০১.৩০ ঘটিকার সময় আসামি মোঃ ফাজিল হক, পিতা- খিজমত আলী, সাং- বোধগাঁও,  থানা- আটোয়ারী, জেলা- পঞ্চগড়'কে জেলার আটোয়ারী থানার বোধগাঁও হতে গ্রেফতার করতে সক্ষম হয়। 

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]