কুষ্টিয়ায় 'ট্রেইনি রিক্রুট কনস্টেবল' (টিআরসি) পদে ২৭ জন নির্বাচিত

আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৫:১৫:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৫:১৫:৩১ অপরাহ্ন
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ায় 'ট্রেইনি রিক্রুট কনস্টেবল' (টিআরসি) পদের ফলাফলে প্রাথমিকভাবে ২৭ জন নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। 

'সেবার ব্রতে চাকরি' এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন-২০২৫ এর কুষ্টিয়ায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়।

কুষ্টিয়া পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ মিজানুর রহমান কুষ্টিয়া পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, নিয়োগ বোর্ডের সদস্যগণ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ সময় মাননীয় পুলিশ সুপার মহোদয় উত্তীর্ণ প্রার্থীদের ফুলের শুভেচ্ছা জানান। প্রার্থীরা শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় অনেকে আবেগ প্রবণ হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যাক্ত করেন।

পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার প্রেরণা প্রদান করেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]