বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবাসিক সিট বরাদ্দে অনিয়মের অভিযোগ

আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০১:৪১:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০১:৪১:৫৭ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক


বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে-বাংলা হলে মাস্টার্স চূড়ান্ত ফল প্রকাশের পরও সিট বরাদ্দ পেয়েছেন শাখা ছাত্রশিবিরের সাবেক নেতা মো. শহিদুল ইসলাম। বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী পূর্বে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের বিভিন্ন পদে ছিলেন। গত ১৭ সেপ্টেম্বর শেরে-বাংলা হলের দ্বৈতাবাসিক সিট প্রাপ্তির তালিকা প্রকাশিত হলে তার নাম দেখা যায়, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
 
১৫ জুলাই মাস্টার্সের চূড়ান্ত ফল প্রকাশিত হওয়ার পরও সিট পাওয়ায় অনেক শিক্ষার্থী প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিযোগ রয়েছে, প্রকৃত যোগ্যতার ভিত্তিতে সিট বরাদ্দ না করে রাজনৈতিক প্রভাব ও পারস্পরিক সমঝোতার কারণে অনিয়ম হচ্ছে।
 
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আমিনুল ইসলাম বিষয়টি দায়িত্বহীনতা হিসেবে উল্লেখ করেছেন এবং বলেন, “অনেক যোগ্য শিক্ষার্থী সিট পাচ্ছে না, যা দুঃখজনক।” শেরে-বাংলা হলের প্রাধ্যক্ষ ড. আব্দুল আলিম বাসির জানান, “সিট বরাদ্দে আর্থিক অবস্থা, ফলাফল ও বাসস্থানের দূরত্ব বিবেচনা করা হয়েছে। শহিদুল ইসলামের ফলাফল সম্পর্কে আমরা অবগত ছিলাম না এবং সিটটি অন্য কাউকে দেওয়া হবে।”
 
বিশ্ববিদ্যালয়ে মাত্র চারটি হল ভবন থাকার কারণে আবাসন সংকট দীর্ঘদিনের সমস্যা। শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বেড়েই চলেছে। অবিলম্বে সিট বরাদ্দে অর্থনৈতিক অবস্থা, বাড়ির দূরত্ব, রেজাল্ট ও নৈতিক চরিত্র বিবেচনায় আসন বরাদ্দের মাধ্যমে স্বচ্ছতা ও সুবিচারের দাবি উঠেছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]