হবিগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক

আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৪:৪৯:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৪:৪৯:০৯ অপরাহ্ন
 
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: 

হবিগঞ্জের চুনারুঘাটে এক কিশোরী ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক করেছে র‌্যাব। তাদের দুইজনকে ঢাকা থেকে আটক করা হয়েছে। পওে তাদেরকে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়। এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যেও সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ১১ সেপ্টেম্বর রাণীকোর্ট গ্রামে ১৭ বছরের এক কন্যাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় তার কন্যা অসুস্থ হলে চুনারুঘাট থানায় নিয়ে তথ্য দেয়ার পর হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে তার মা থানায় একটি ধর্ষণ মামলা করেন। কললিষ্ট ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে র‌্যাব জানতে পাওে তারা ঢাকার চকবাজার এলাকায় আত্মগোনে রয়েছে। গত সোমবার র‌্যাব-৩ দুইজনকে আটক করে।
 
আটকরা হল, উপজেলার মিরাশি ইউনিয়নের সাতালিয়া গ্রামের আব্দুস সালামের পুত্র শিপন মিয়া (১৮) ও জাহাঙ্গীর মিয়ার পুত্র নয়ন তালুকদার (২০)।
তবে সূত্র জানায়, শিপন প্রায়ই ওই কিশোরীকে উত্যক্ত করতো। এতে সে সাড়া না দিলে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। চুনারুঘাট থানার ওসি তদন্ত জানিয়েছেন আসামিরা পুলিশ হেফাজতে আছে। বুধবার, (১৭ সেপ্টেম্বর ২০২৫) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]