হবিগঞ্জে সৌদিয়া পরিবহন বাসের চাপায় প্রাণ গেল মা-ছেলের

আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০৬:০১:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০৬:০৬:৩৫ অপরাহ্ন
 
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: 
 
হবিগঞ্জের নবীগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। ৎবুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দিনারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদিঘীর পশ্চিম পাড় গ্রামে শামীমা আক্তার (৪৫) এবং তার শিশু পুত্র তোকি আহমেদ (৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি বাস দ্রুতগতিতে আসার সময় মহাসড়ক পার হতে থাকা মা ও তার
 
ছোট ছেলেকে চাপা দেয়। বাসটি এত দ্রুতগতিতে ছিল যে চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে মারা যান দুজন। ঘটনার পর স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এবং বাসটি আটক করে রাখে।
 
মহাসড়ক অবরোধের ফলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
 
শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, নিহতদের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]