বুড়িচংয়ে ট্রাক চাপায় প্রবাস ফেরত যুবক নিহত

বুড়িচংয়ে ট্রাক চাপায় প্রবাস ফেরত যুবক নিহত

আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০৩:৪৭:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০৩:৪৭:২৫ অপরাহ্ন

মোঃ আবদুল্লাহ বুড়িচং।। 

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাটা জাঙ্গাল এলাকায় ট্রাকচাপায় মো. রাসেল (৩২) নামের এক প্রবাস ফেরত যুবক নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল উপজেলার ময়নামতি ইউনিয়নের ঝুমুর গ্রামের উত্তর পাড়া মুন্সিবাড়ি মুস্তাক আহমেদের ছেলে। তিনি ইরাক প্রবাসী ছিলেন। ছুটিতে দেশে এসে পরিবারের সাথে সময় কাটাচ্ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ি থেকে চেক নিয়ে ক্যান্টনমেন্ট এলাকার একটি ব্যাংকে যাওয়ার পথে কাটা জাঙ্গাল এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]