ময়মনসিংহ র‍্যাব ১৪ কর্তৃক পালাতক আসামি গ্রেফতার ১

আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০১:৫০:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০৩:২১:১৪ অপরাহ্ন
 
মকবুল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি: 
 
ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ রাব্বি হোসেন ওরফে রাব্বি (২২) ময়মনসিংহ  সদর কোম্পানি, র‌্যাব-১৪, কর্তৃক গ্রেফতার হয়।
 
ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪, এর একটি আভিযানিক দল ময়মনিসংহ জেলার কোতোয়ালী মডেল থানার মামলা নং-৪৫, তারিখ-১৫ জুন ২০২৫খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ২৯(ক), জিআর নং-৫২৫/২৫, প্রসেস নং-৩৬৩১/২৫ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ রাব্বি হোসেন ওরফে রাব্বি (২২), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অবস্থান নিশ্চিত করে।

পরবতীতে ১৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.রাত অনুমান ২০:১৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ঘুন্টি রেলক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ রাব্বি হোসেন ওরফে রাব্বি (২২)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় গেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]