গাছতলা বাজার বণিক সমিতির সভাপতি আকিকুর, সম্পাদক এমদাদ

আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৭:৪৮:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৭:৪৮:৩৮ অপরাহ্ন
 
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
 
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র গাছতলা বাজারে নতুন নেতৃত্ব পেল বণিক সমিতি। মঙ্গলবার সকালে বাজারের মৎস্য শেডে ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে মোঃ আকিকুর রেজা আকন্দকে সভাপতি ও মোঃ এমদাদ হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। এছাড়া লাল আহমদকে বণিক সমিতির কোষাধ্যক্ষ পদে মনোনীত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমির উদ্দিন, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহবুব মোর্শেদ খোকন, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ সরকার, সদস্য আজিজুল হক, ইব্রাহিম তালুকদার, শরিফুল ইসলাম, নুরুল ইসলামসহ বাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীবৃন্দ।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]