ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১০:৪১:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১০:৪১:১৮ অপরাহ্ন

 ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর)  দুপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু।

বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ, মজিবর রহমান মজু, গুলজার হোসেন, উসমান গনি মল্লিক মাখন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য আমিনুল ইসলাম খান বাসান, বাহার ঢালী, জেলা শ্রমিকদলের সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন, উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন সহ অন্যান্যরা। পরে একটি বিশাল মিছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]