টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড

আপলোড সময় : ০২-০৯-২০২৫ ১০:২৬:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৫ ১০:২৬:২৭ অপরাহ্ন

মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকবিরোধী অভিযানে মো. উমেদ আলীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আগতেরিল্যা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। 

এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধীনে দোষী সাব্যস্ত করে উমেদ আলীকে এক বছরের কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত উমেদ আলী একই গ্রামের মৃত হাফেজ উদ্দিনের ছেলে। ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]