বোয়ালখালীতে জব্বার মার্কেটের আগুন

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৪:৩৬:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৪:৩৬:৩৯ অপরাহ্ন

এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদরস্থ একটি মার্কেট আজ সোমবার (৪ আগস্ট) বিকেল ৩ টার দিকে জব্বার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বিয়ে বাজারের গোডাউনে আগুন লাগে বলে জানান কর্মচারীরা। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিয়ে বাজারের কর্মচারী মো. লোকমান হোসেন বলেন, গোডাউনে আগুন দেখার সাথে সাথে আমি আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করি। আধাঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিয়ে বাজারের পরিচালকদের সাথে কথা বলে জানা যায়, গোডাউনে ৫-৭ লাখ টাকার মালামাল ছিল। এখন কত টাকার ক্ষয় ক্ষতি হয়েছে তাৎক্ষণিক বলা যাচ্ছে না।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা সম্ভব না।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]