বোয়ালখালীতে আগুনে পুড়ল ৩ বসত ঘর।​

আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৬:০৪:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৬:০৪:২৭ অপরাহ্ন

এম মনির চৌধুরী রানা। 

বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে গেছে। শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে পৌরসভার ৭ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়ার তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা জানান, ক্ষতিগ্রস্ত মো. বক্কর, মো. ফারুক ও জেনি বেগমের। বাঁশ ও টিন দিয়ে তৈরি এসব কাঁচা ঘর হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন চারদিকে আগুনে লেলিহান মুহুর্তে ছড়িয়ে পড়ে। ফলে ঘরে থাকা প্রয়োজনীয় মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, আগুনে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত কিছু বলা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডে আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]