মিডফোর্ডে সোহাগ হত্যা মামলার আসামী নান্নু নারায়ণগঞ্জে গ্রেফতার

আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৫:৪৬:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৫:৪৬:৪৫ অপরাহ্ন

 

শাহ কামাল সবুজঃ ঢাকার মিটফোর্ডের সামনে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার ৬ নাম্বার আসামী মোঃ নান্নুকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

 

মঙ্গলবার (১৫ জুলাই) র‌্যাব - ১১ এর দেয়া এক বিবৃতিতে এতথ্য জানিয়েছন। এর আগে সোমবার (১৪ জুলাই) রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১। দেশে আলোচিত এই নিঃসংশ হত্যার এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে ব্যস্ততম এই সড়কে প্রকাশ্যে নৃশংস এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

 

হত্যার আগে সোহাগকে ডেকে নিয়ে পিটিয়ে এবং ইট-পাথর দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করে তার শরীরের ওপর উঠে লাফাতে থাকে এই হত্যাকারীরা ।

 

সোহাগ মিডফোর্ডে পুরোনো তামা তার ও অ্যালুমিনিয়াম শিটসহ বিভিন্ন ভাঙ্গারি মালামালের ব্যবসা করতেন।

 

পারিবারিক সূত্র জানায়, সোহাগ একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন,তার গ্রামের বাড়ি বরগুনা সদরে, তার ১৪ বছর বয়সী এক মেয়ে সোহানা, ষষ্ঠ শ্রেণিতে এবং ১১ বছর বয়সী এক ছেলে সোহান চতুর্থ শ্রেণিতে পড়ে।



এ ঘটনায় নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম (৪২) বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫-২০ জনকে।

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]