আর এমপির অভিযানে গ্রেপ্তার ১৯ জন

আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৭:৫০:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৭:৫০:২৩ অপরাহ্ন
 
 
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি-
আর এমপির অভিযানে গ্রেপ্তার ১৯ জন। রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২ জনসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
 
 
৯/৭/২৫ তারিখে, ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ৬ জন ও অন্যান্য মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
 
 
বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া দুজন হলেন— মো. ডলার (৪২) ও মো. কবির হোসেন লিজন (২৭)। আওয়ামী লীগ কর্মী ডলার মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকার মৃত মোহাম্মদ চাঁদের ছেলে এবং ছাত্রলীগ কর্মী কবির মতিহার থানার চর সাতবাড়িয়া এলাকার মো. খোরশেদ আলীর ছেলে।
 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে আরএমপি।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]