বুড়িচংয়ে জামায়াতের মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৯:৩৮:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৯:৩৮:১৯ অপরাহ্ন


মোঃ আবদুল্লাহ বুড়িচং। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে ২৬ জুন বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা যুব বিভাগের উদ্যোগে এক মানববন্ধন বুড়িচং বসুন্ধরা চত্ত্বরে অনুষ্ঠিত হয়।


উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ সুজন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মো আবদুল আউয়াল। প্রধান বক্তা ছিলেন, জেলা যুব বিভাগের সভাপতি মোঃ সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো অহিদুর রহমান।


বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাস্টার ফয়েজ আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া খান, সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন, বুড়িচং সদর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ তাজুল ইসলাম। 


এ সময় উপস্থিত ছিলেন, বুড়িচং সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মাসুদ মৈশান, বাকশিমুল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুর রউফ, পীরযাত্রাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ মনিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বুড়িচং সদর ইউনিয়ন সভাপতি হাফেজ রুহুল আমিন, সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম, রাজাপুর ইউনিয়ন সভাপতি জালাল হোসেন খান, ষোলনল ইউনিয়ন সভাপতি মোঃ সোলেমান পাটোয়ারী প্রমুখ।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]