শেরপুরের নকলা পৌরসভার বাজেটোত্তর সাংবাদিক সম্মেলন

আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ১১:২৮:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ১১:২৮:১৫ অপরাহ্ন
 
 
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলা পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটোত্তর সাংবাদিক সম্মেলন হয়েছে। 

 
২৫ জুন বুধবার বিকেলে পৌরসভা সভাকক্ষে নকলা পৌরসভা ওই সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। 

 
বক্তব্য দেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবদুল মোতালেব, হিসাবরক্ষক ফেরদৌসুর রহমানসহ অনেকেই। উল্লেখ্য এবারের প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে, ৭৫ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার ৭২ টাকা। ব্যয় ধরা হয়েছে ৭১ কোটি ৩ লাখ ৩৬ হাজার ৭৭৪ টাকা। 




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]