কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘে সবুজায়ন সমাজ কল্যাণ সংস্থার বৃক্ষরোপণ করলেন।

আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৯:০১:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৯:০১:০৫ অপরাহ্ন

 
শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় কেন্দ্রীয় সাধু সংঘের উদ্যোগে এবং সবুজায়ন সমাজ কল্যাণ সংস্থা, কালিহাতীর সহযোগিতায় এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে একটি কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়।

 
২৪ জুন (মঙ্গলবার) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা ও কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক শাহ্ আলম।
 

এছাড়াও সবুজায়ন সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন, সভাপতি মোঃ বুলবুল হোসেন, সহ-সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, সহ-সম্পাদক মোঃ উজ্জ্বল এবং কোষাধ্যক্ষ গুরু হুমায়ূন কবীর।  বিশেষ আমন্ত্রিত সিনিয়র সাংবাদিক ডাঃ গৌরাঙ্গ বিশ্বাস

 
এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনের বর্তমান সভাপতি হরিমোহন পাল এবং নির্বাহী সভাপতি সোবাহান তালুকদার,, সাংবাদিক শুভ্র মজুমদার,গোল্ডসান ফিলিম প্রডাকশন এর ডিরেক্টর মেহেদী হাসান, আব্বাস আলী, হারাধন মন্ডল, সুরুজ্জামান সুরুজ প্রমূখ।

 
পরিবেশ রক্ষায় সংগঠনের এমন কার্যক্রমকে স্থানীয়রা আন্তরিকভাবে স্বাগত ও সাধুবাদ জানিয়েছেন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]