রাণীশংকৈলে ট্রাকের ধাক্কায় দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ১১:১৭:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ১১:১৭:৫৯ অপরাহ্ন
 
 
মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের কুলিক নদীর ব্রীজের উপর মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় হৃদয় নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

 
স্থানীয়রা ইউপি সদস্য শফিকুল ইসলাম জানায়, শহরের কুলিক নদীর ব্রীজের উপর ট্রাকের সাথে বাইসাইকেল আরোহী পাইলট স্কুলের দশম শ্রেনীর শিক্ষার্থী হৃদয়ের ঘটনা স্থলে মৃত্যু হয়েছে। সে খঞ্জনা গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

 
এপ্রসঙ্গে ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোনায়েম হোসেন মুঠো ফোনে বলেন, সড়ক দূর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে হৃদয় নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।

 
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা.আরশেদুল হক মুঠোফোনে জানান, দূর্ঘটনার স্বীকার হৃদয়ের লাশ ও গরু বোঝাই ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে নিয়মিত মামলা রুজু করা হবে। 




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]