পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংর্ঘষ নিহত এক

আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৩:৪১:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৩:৪১:২৩ অপরাহ্ন


এম মনির চৌধুরী রানা : চট্টগ্রামের পটিয়ায় ট্রাক ও যাত্রীবাহী শ্যামলী বাসের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মোরশেদ (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের ৬ জন যাত্রী আহত হয়েছেন। আজ রবিবার (২২ জুন) সকাল ৫:৩০ টার দিকে পটিয়া বাইপাস সড়কের কচুয়াই নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


আহতরা হলেন, সার্জেন্ট আকরাম (৫২),আলিপ (৪৮), আরিফুল (৪২), নাছির উদ্দিন (১৮),রাকিব (২৫), শিরিন আক্তার (৩৮)। পটিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, পাইকপাড়া বাইপাস সংলগ্ন এলাকায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে ৬ জন পুরুষ ও ১জন মহিলা আহত হলে তাদের দ্রুত উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পেরন করা হয়।


পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিন্টু ধর বলেন, “ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পটিয়া হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন ও ৪ জন আহত হয়েছেন, গাড়ি গুলো জব্দ করা হয়েছে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]