হরিপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৮:৪২:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৮:৪২:৫৭ অপরাহ্ন
 

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাওয়ের হরিপুরে আমগাঁও জামুন ভুসলোটি গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। 

 
১৭ জুন মঙ্গলবার স্হানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, আমগাঁও ইউনিয়নের ভুসলোটি গ্রামের বাসিন্দা জাকির হোসেনের ছেলে রামিম (৮) বেলা ১২:৩০টার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হলে ঘটনা স্হলে মারা যায়।
 
 
ঘটনা সুত্রে জানা যায়, মৃত্যু রামিম হোসেন নিজ ঘরের বিছানায় শুয়ে থাকা অবস্থায় মোবাইল চার্জার দিয়ে মোবাইল চার্জ করার সময় চার্জার পিন মুখে এবং হাতে বিদ্যুৎ শর্ট লেগে থাকা অবস্থায়, শিশুরটির বড় ভাই  দেখে চিৎকার  করলে গ্রামের লোকজন এর সহযোগিতায় তার বড় ভাই সহ তাকে বাঁচানোর জন্য চেষ্টা করলে ও শিশুটি ঘটনা স্থলে মারা যায়। 
 
 
 এই বিষয়ে মৃত্যু রামিম হোসেনের পিতা মোঃ জাকির হোসেন বলেন, আমি বাইরে ছিলাম ঘরে এসে দেখি আমার ছেলে বিছানায়  শুয়ে আছে মুখে বিদ্যুৎ শটের দাগ দেখতে পাই, আমার বড় ছেলে ও স্হানীয় লোকজন সহ তাকে বাঁচানোর চেষ্টা করেলেও আমার ছোট সন্তানকে বাঁচানো সম্ভব হয়নি। বর্তমানে পরিবারটিতে শোকের মাতম বইছে। 
 
 
 উক্ত ঘটনার, বিষয়ে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ হবিবুর রহমান চৌধুরী শিশুটির বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে ঘটনাটির সত্যতার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
 
 
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]