নান্দাইল প্রেস ক্লাব সভাপতি হান্নান-সম্পাদক রায়হান

আপলোড সময় : ১৫-০৬-২০২৫ ০৫:০৬:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৬-২০২৫ ০৫:০৬:৩৪ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার নান্দাইল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।


গত-শনিবার প্রেস ক্লাব কার্যালয়ে ওই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি কালবেলার প্রতিনিধি মোহাম্মদ হান্নান মাহমুদের সভাপতিত্বে ও সম্পাদক যুগান্তরের প্রতিনিধি মো. শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় দ্বি-বার্ষিক কাউন্সিলের প্রথম অধিবেশন সম্পন্ন হয়।


পরে সর্বসম্মতিক্রমে হান্নান মাহমুদকে সভাপতি ও শামছ-ই-তাবরীজ রায়হানকে সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া সহ-সভাপতি স্বপন কুমার সাহ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রবাল মজুমদার, কোষাধ্যক্ষ হাজী রফিকুল ইসলাম খোকন, দপ্তর সম্পাদক জালাল উদ্দিন মণ্ডল, কার্যকরী সদস্য অ্যাড, হাবিবুর রহমান ফকির, শরীফুজ্জামান টিটু, আলী আহসান খান পারভেজ, আব্দুল হামিদ রতন ও আল আমিন সরকারকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]