বানারীপাড়া হাই স্কুলের সাবেক শিক্ষক আব্দুল হাকিমের ইন্তেকাল

আপলোড সময় : ১৫-০৬-২০২৫ ০৩:৩০:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৬-২০২৫ ০৩:৩০:৪৫ অপরাহ্ন

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের সাবেক সহকারি শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় আব্দুল হাকিম (৮৫) শনিবার (১৪ জুন) সকাল ১০টায় উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন।


মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম শিক্ষক আব্দুল হাকিম বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান শিমুলের বাবা।


এদিন, (শনিবার) বাদ মাগরিব বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে প্রথম ও উপজেলার মহিষাপোতা গ্রামের বাড়িতে বাদ এশা দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


এদিকে তার মৃত্যুতে বিএনপি, যুবদল ও স্কুল অ্যালামনাই এসোসিয়েশনসহ বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমদেনা জানিয়েছেন। 




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]