ব্রাহ্মণপাড়ায় প্রশাসন ও যৌথ বাহিনীর অভিযানে ভ্রাম্যমান আদালতে জরিমানা

আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০১:৪৯:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৬-২০২৫ ১২:৩৯:০৩ পূর্বাহ্ন

মোঃ অপু খান চৌধুরী। ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন যানবাহনে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মধ্যমে জরিমানা আদায় করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (১৩ জুন) বিকেলে ব্রাহ্মণপাড়া সদরে বিভিন্ন যানবাহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় কালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। 


এ সময় তিনি ৫টি যানবাহনের চালককে ৬৫০০ টাকা জরিমানা আদায় করেন। এবং ভবিষ্যতে যেন অতিরিক্ত ভাড়া নিতে না পারে এ বিষয়ে সতর্ক করেন। এ সময়ে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সদস্য এবং থানা পুলিশের একটি দল। 


এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা জানান, যারা অবৈধভাবে অতিরিক্ত ভাড়া আদায় করে তাদের বিরুদ্ধে কঠোর থাকবে উপজেলা প্রশাসন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]