প্রায় দুই শতাধিক চোরাই রিক্সার আলামত উদ্ধার করে পুলিশ।

আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ০৯:৫২:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ০৯:৫২:০২ অপরাহ্ন

 
নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানার ওসি মো: আবুল কালামের নেতৃত্বে  বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। এই অভিযানে ১০ টি চোরাই অটোরিকশা ও দুই শতাধিক রিক্সার আলামত  উদ্ধার করা হয়েছে।


শুক্রবার (১৩ জুন) সকার ১১ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ। 


গ্রেপ্তারকৃতরা হলেন, রঙ্গশ্রী ইউনিয়নের কালীগঞ্জ বাজার -মৃত ইয়াকুব আলী মৃধা পুত্র মোঃ শহিদুল মৃধা ( টেরা শহিদ)  দাওকাঠী গ্রামের মোঃ হিরন ও রাজশাহী জেলার দীঘির পারিলা গ্রামের রাহিনুল ইসলাম হৃদয়। 


গতকাল (বৃহস্পতিবার) ১২ই জুন গোপন সংবাদের ভিত্তিতে রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে মোঃ শহিদুল মৃধার অটোরিকশা বিক্রির একটি দোকানে পুলিশ অভিযান চালিয়ে এই চোর চক্রের তিনজনকে গ্রেফতার করেন। তারা দীর্ঘদিন থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে অটোরিক্সা চুরি ও চোরাইকৃত অটো রিক্সা ক্রায় করে আসছিলেন। 


আসামিদের আজ শুক্রবার সকাল ১১ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান, থানার অফিসার ইনচার্জ ওসি মো: আবুল কালাম আজাদ।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]