বোয়ালখালীর যুবলীগ নেতা গ্রেপ্তার

আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১১:৩৪:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১১:৩৪:১১ অপরাহ্ন


এম মনির চৌধুরী রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে আমুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও যুবলীগ নেতা জুয়েল ঘোষকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। জুয়েল আমুচিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বাসিন্দ।


তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। রবিবার (১৮ মে) দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।


বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার সন্দিগ্ধ আসামি জুয়েলকে গ্রেপ্তারের পর আদালত পাঠানো হয়েছে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]