ধর্ষণসহ হত্যা মামলার আসামী মমরেজ ফরিদপুরের কোতয়ালীতে র‌্যাব কর্তৃক গ্রেফতার।

আপলোড সময় : ২৫-০৪-২০২৫ ১১:১৮:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৪-২০২৫ ১১:১৮:৫৫ অপরাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক : ধর্ষণসহ হত্যা মামলার আসামী মমরেজ (৫০) ফরিদপুরের কোতয়ালীতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।


গত ১৯/০৪/২০২৫ তারিখ রাত অনুমান ২৩.০০ ঘটিকার সময় ভিকটিম (৩৬) বিশেষ প্রয়োজনে বাসা থেকে বের হলে আসামী মমরেজ খালাসী (৫০) ভিকটিমকে তাদের নতুন বসত বাড়ীর দক্ষিণ ভিটির ঘরে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে মুখ চেপে ধরে হত্যা নিশ্চিত করে।


পরবর্তীতে ভিকটিমের মেয়ের অভিযোগের প্রেক্ষিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানার মামলা নং- ০৩, তারিখ- ২০/০৪/২০২৫, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯ (২) মামলা রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

 
এরই ধারাবাহিকতায় অদ্য ২৫/০৪/২০২৫ তারিখ সকাল আনুমান ১১.০৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন সরকারী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ধর্ষণের পর হত্যা মামলার পলাতক এজাহারনামীয় আসামী মমরেজ খালাসী (৫০), পিতা- মৃত লাল মিয়া খালাসী, সাং- খালাসীডাঙ্গী, থানা- সদরপুর, জেলা- ফরিদপুর‘কে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]