ফুলবাড়ী থানা প্রেসক্লাবে মাইটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত্ব

আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ০৭:৩১:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ০৭:৩১:৩২ অপরাহ্ন



মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ফুলবাড়ী থানা প্রেসক্লাবে মাইটিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী থানা প্রেসক্লাবে মাইটিভি’র ফুলবাড়ী প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম ভুট্টু সভাপতিত্বে মাইটিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি এবং স্বাধীনতাকামী ফিলিস্তনি বাসীর মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

দোয়া ও মুনাজাত করেন মওলানা মোঃ আব্দুল আজিজ শাহীন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিববুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন।

এ সময় সংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, মাইটিভি প্রতিনিধি ফুলবাড়ী।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]