কাউখালীতে লক্ষাধিক টাকার অবৈধ জাল উদ্ধার

আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ০৪:৫১:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ০৪:৫১:৩২ অপরাহ্ন


 
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
 
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে রবিবার ১৩ এপ্রিল দুপুরে উপজেলার সন্ধ্যা ও কঁচা নদীতে অভিযান পরিচালনা করে দুইটি অবৈধ বেড় জাল জব্দ করে।

যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা। অভিযানের নেতৃত্ব দেন কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  সুদীপ্ত দেবনাথ। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও নৌ পুলিশের একটি টিম সাথে ছিলেন। পরে অবৈধ জালগুলো উপজেলা প্রশাসনের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। 
 
উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ জাল দিয়ে মাছ শিকারের কোন সুযোগ নেই।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]