বানারীপাড়ায় খালে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিখোঁজ

আপলোড সময় : ০২-০৪-২০২৫ ১০:৪৩:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৪-২০২৫ ১০:৪৩:২৫ অপরাহ্ন



রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের জম্বদ্বীপ হ্যালিপ্যাড সংলগ্ন খালে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে গিয়ে মালিহা (৮) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। সে ওই গ্রামের মৃত বাদশা খানের নাতি ও মৎস্যজীবী মো. রাসেলে মেয়ে। মালিহা স্থানীয় জম্বদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

জানা গেছে, বুধবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে নানা বাড়ির সামনে জম্বদ্বীপ খালে গোসল করতে নামলে জোয়ারের স্রোতে সে তলিয়ে যায়। এসময় বাবা-মা ও দুই খালা মালিহাকে স্রোতে তলিয়ে যেতে দেখে খালের পানিতে ঝাঁপ দিয়ে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে এসে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘন্টা চেষ্টা করেও তার কোন সন্ধান পাননি। এসময় বানারীপাড়ার ফায়ার সার্ভিস কর্মীরা ও থানার পুলিশও সেখানে উদ্বার চেষ্টায় তাদের সহায়তা করেন।

এদিকে, প্রাণপ্রিয় একমাত্র মেয়েকে হারিয়ে খালের তীরে মা বাবা ও স্বজনদের কান্না-আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। গোটা এলাকায় বিরাজ করছে শোকের ছায়া।

বানারীপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের লিডার মো. আনোয়ার হোসেন জানান, ওই শিশুটি খালের পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে বরিশালে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা এসে কয়েক ঘন্টা চেষ্টা করেও নিখোঁজ শিশুটির কোন সন্ধান করতে পারেননি। সন্ধ্যা নদী লাগোয় ওই শাখা খালে তীব্র স্রোতের কারনে শিশুটি অন্যত্র ভেসে যেতে পারে বলেও তার ধারণা।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]