২২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র‌্যাব-

আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০৩:৩০:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০৩:৩০:৩৩ অপরাহ্ন



নিজস্ব প্রতিবেদক​
অদ্য ২১/০৩/২০২৫ তারিখ সন্ধ্যা আনুমান ১৯.৪০ ঘটিকায় র‌্যাব- এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দোহার থানাধীন দোহারঘাটা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি মাইক্রোবাসে করে মাদক বহনকালে আনুমানিক ৬,৬০,০০০/- (ছয় লক্ষ ষাট হাজার) টাকা মূল্যমানের ২২ (বাইশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের নাম ১। মোঃ মাসুক মিয়া (৩৮), পিতা- মৃত ইউছব আলী, সাং- কমলপুর, থানা- মাধবপুর, জেলা-হবিগঞ্জ, ২। মোঃ জয়নাল মিয়া (৩২), পিতা- মোঃ আব্দুল কাদির, সাং- আলা বক্সপুর, থানা- মাধবপুর, জেলা-হবিগঞ্জ বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে জব্দকৃত মাইক্রোবাসে করে ঢাকা জেলার দোহারসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।  

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]