ধর্ষণ প্রতিরোধের প্রতিবাদে ঘাটাইলে বিক্ষোভ সমাবেশ

আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১০:০৩:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১০:০৩:৩৮ অপরাহ্ন





মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ রুখতে ধর্ষণ, শুরু হোক গর্জন সারা দেশে চলমান ধর্ষনের বিচার চেয়ে ধর্ষণ প্রতিরোধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করছেন টাঙ্গাইলে ঘাটাইলের সাধারণ শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, কয়েক দিনে দেশজুড়ে নারী ও শিশুদের প্রতি নৃশংসতা ও হত্যা সংঘটিত হয়েছে। এমন পরিস্থিতিতে নারী ও শিশু ধর্ষণে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।

আজ মঙ্গলবার (১১মার্চ) বেলা ১১টার দিকে ঘাটাইল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সড়কের প্রধান প্রধান সড়ক পদক্ষণ করে বিজয় ৭১ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ছাত্রপ্রতিনিধিরা তাদের ক্ষোভ ও দাবি পেশ করেন।

ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রান্ত, জাকির, জামাল, আবির, শাফি, বাপ্পি প্রমুখ।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]