অপারেশন ডেভিল হান্ট: রাজশাহী মহানগরীতে সেচ্ছাসেবকলীগ কর্মী শাকিলসহ গ্রেফতার ১২

আপলোড সময় : ০৪-০৩-২০২৫ ০৪:০৫:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৫ ০৪:০৫:৩০ অপরাহ্ন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে (অপারেশন ডেভিল হান্ট) অভিযান চালিয়ে সেচ্ছাসেবকলীগ কর্মী শাকিলসহ ১২ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘন্টা তাদের মহানগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। অপারেশন ডেভিল হান্টে গ্রেফতারকৃত সেচ্ছাসেবকলীগ কর্মী শাকিল (৩৭),সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কারিগর পাড়ার মৃত আনসারের ছেলে।

সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন। তিনি জানান, সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকান্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১জন গ্রেফতার হয়েছে। এছাড়াও ১১ জন গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৪জন, মাদক মামলায় ৩ জন এবং অন্যান্য অপরাধে ৪ জন। গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]