পলাতক আসামী গ্রেফতার

আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০১:২৩:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০১:২৩:৫৭ অপরাহ্ন

 

 

 

নিজস্ব প্রতিবেদক

 

র‌্যাব-১৩ এর অভিযানে নীলফামারী জেলার সৈয়দপুর থানার চাঞ্চল্যকর অপহরণ মামলার এজাহারনামীয় ০১নং পলাতক আসামী গ্রেফতার।

বাংলাদেশ আমার অহংকার, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

উল্লেখ্য যে, গত ইং ৩১/১০/২০২৪ তারিখ বিকাল ১৫.৪৫ ঘটিকার সময় আসামী মোঃ জাহাঙ্গীর আলম (২২) ও তার সহযোগীরা মিলে নাবালিকা ভিকটিম কে সৈয়দপুর থানাধীন ঢেলাপীর হইতে পোড়ারহাটগামী কাচা তিন রাস্তার মোড় হতে সুকৌশলে জোরপূর্বক অপহরণ করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা নীলফামারী জেলার সৈয়দপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে বিধায় র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে উক্ত মামলার আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে আসামীকে গ্রেফতারের তৎপরতা শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় ইং ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দুপুর ১৪:৩০ ঘটিকায় সিপিসি-২, নীলফামারী, র‌্যাব-১৩ কর্তৃক দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন সোনাপুকুর (নয়াপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় পলাতক প্রধান আসামী মোঃ জাহাঙ্গীর আলম (২২), পিতা- মোঃ বাবর আলী, সাং-সোনাপুকুর (নয়াপাড়া), থানা-পার্বতীপুর, জেলা-দিনাজপুর কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]