বোয়ালখালী বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা উদযাপন

আপলোড সময় : ২১-০২-২০২৫ ০৫:২৯:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০২-২০২৫ ০৫:২৯:৩১ অপরাহ্ন

 

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম

চট্টগ্রামে বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র উদ্যোগে মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

 

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল দশটায় বোয়ালখালীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) ও দেশের অন্যতম সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে "শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" পালন করে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী।


পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শিল্পী গোষ্ঠীর নেত্রীবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক, কবি ও সাংবাদিক, শিল্পী ও সংগঠক শ্রী বিপ্লব জলদাস, সংগঠনের কোষাধ্যক্ষ ও সঙ্গীতশিল্পী কালিপদ দাস, পাঠাগার সম্পাদক শিক্ষক প্রদুল কান্তি দে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আলী, বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সভাপতি শিক্ষক সত্যপ্রিয় শীল, প্রীতি দাস, পুনম দাস, তিথি দাস, পিউ দাস, জয়শ্রী দাস প্রমুখ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]