​মিরপুরে ওয়ারেন্টভুক্ত দন্ডপ্রাপ্ত এক আসামি গ্রেফতার

আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১০:৩৮:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১০:৩৮:১৭ অপরাহ্ন




রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুরে মারফত আলী নামের ওয়ারেন্টভুক্ত দন্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 


সোমবার (০২ ফেব্রুয়ারি) মিরপুর থানার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃত মোঃ মারফত আলী কুষ্টিয়ার মিরপুর থানার আটিগ্রামের মো: লুতফর রহমানের ছেলে। 

গ্রেফতারকৃত মারফত কুষ্টিয়া সিআর (সাজা) ৪৯৬/২৩ এর  ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি। 


এ বিষয়ে মিরপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]