ভালুকায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপলোড সময় : ০২-০২-২০২৫ ০৮:৪৯:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০২-২০২৫ ০৮:৪৯:৫৪ অপরাহ্ন

 

 

ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারন করে ময়মনসিংহের ভালুকায়  ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকেলে উপজেলার বিরুনীয়া সায়েদুর রহমান স্কুল এন্ড কলেজে মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির দাতা ও প্রতিষ্ঠাতা এবং নেত্রকোনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি সায়েদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন, সায়েদুর রহমান স্কুল এন্ড কলেজের সভাপতি সুরাইয়া বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, সদস্য আনোয়ার উদ্দিন আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান আঃ কাইয়ুম রিপন সরকার সহ আরও অনেকে। পরে বিজয়ীদের মধ্যে প্রথম পুরষ্কার হিসেবে ১টি ফ্রিজ, ২য় পুরষ্কার ১টি এল ইডি টিভি, ৩য় পুরষ্কার ১টি রাইস কুকার প্রদান করা হয়। এ সময় গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যকে ধারন ও লালন করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা এ খেলায় অংশ নেয়।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]