ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আপলোড সময় : ১৬-০১-২০২৫ ১০:২৯:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০১-২০২৫ ১০:২৯:১৭ অপরাহ্ন



নিজস্ব প্রতিবেদক
 
র‌্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানা এলাকা হতে ১৯৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।
'বাংলাদেশ আমার অহংকার'-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
 
র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিএসসি,রংপুর এর একটি আভিযানিক দল কর্তৃক গত ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ সময় আনুমানিক রাত ২২.০০ ঘটিকায় লালমনিরহাট জেলার  কালিগঞ্জ থানাধীন কাকিনা ইউপির অন্তর্গত রুদ্রেশ্বর সাকিনস্থ নাজিরটেক নামক পাকা ব্রীজের উপর অভিযান পরিচালনা করে একটি মোটরসাইকেল তল্লাশি করে ১৯৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবেলেটসহ ০২ জন মাদক ব্যাবসায়ীদ্বয়, ১। মোঃ নয়ন মিয়া (৩৫), পিতা- মোঃ হাবিবুর রহমান এবং ২। মোঃ হুমায়ূন কবির (৩১), পিতা-রুহুল আমিন, উভয় সাং-দীঘলটারী মাঝাপাড়া, থানা-কালিগঞ্জ ও জেলা- লালমনিরহাটদ্বয়’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত  আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]