ভালুকায় শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ

আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০৭:০৮:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০৭:০৮:১৮ অপরাহ্ন

 
 
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় ৭ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান। ২৮ ডিসেম্বর শনিবার সকালে পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান নিজ অর্থায়নে পৌরসভার ৫ নং ওয়ার্ডের পূর্ব ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই কম্বল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সদস্য আতাউর রহমান, আবুল বাশার, অধ্যাপক হাসান আলী, সাবেক কমিশনার সাইদুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা। এসময় আলহাজ্ব হাতেম খান জানান, প্রতিবারের ন্যায় এবারও তিনি শীতার্ত মানুষের পাশে দারিয়েছেন। এই সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এবারও তিনি পর্যায়ক্রমে পৌর এলাকার সবকটি ওয়ার্ডে ৭ হাজার কম্বল বিতরণ করবেন।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]