বানারীপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০৬:৩৭:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০৬:৩৭:২১ অপরাহ্ন



বানারীপাড়া প্রতিনিধি:

বানারীপাড়া বন্দরবাজার বাইতুন্নাজাত কমপ্লেক্সে ২৭ ডিসেম্বর (শুক্রবার) শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক হারুন-উর-রশিদ খান, উপদেষ্টা বরিশাল জেলা ও বরিশাল ০২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নান, জেলা সভাপতি এডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, জেলা সেক্রেটারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, বানারীপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, উপজেলা সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল, পৌর আমীর কাওসার হোসাইন সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। হাফেজ মোঃ আব্দুর রব এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]