৩৫ কেজি গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

আপলোড সময় : ২২-১২-২০২৪ ০৭:৫৫:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১২-২০২৪ ০৮:২৭:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

'বাংলাদেশ আমার অহংকার'-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। 

র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় অদ্য ২২/১২/২০২৪ তারিখ আনুমানিক ১৪.০৫ ঘটিকার সময় র‌্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন ০৩ নং রাজারহাট ইউনিয়নের ০১ নং ওয়ার্ডে রাজারহাট ইউনিয়ন পরিষদের প্রধান ফটকের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি মিনি পিকআপ তল্লাশি করে ৩৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী ১। ড্রাইভার মোঃ মোস্তাক (২৬), পিতা-মোঃ মাহ আলম/মাহালম, মাতা-মোছাঃ হামিদা বেগম, সাং-টেপারকুটি,  (মোল্লাপাড়া), ইউপি-কেদার, ০৫ নং ওয়ার্ড, থানা-কচাকাটা, জেলা-কুড়িগ্রাম’কে গ্রেফতার  করে। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]