দৌলতপুর থানা পুলিশের অভিযানে একটি বিদেশী পিস্তল, ০৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ গ্রেফতার ৩

আপলোড সময় : ১৪-১২-২০২৪ ১০:১৫:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১২-২০২৪ ১০:১৫:২১ অপরাহ্ন



রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের অভিযানে একটি বিদেশী পিস্তল, ০৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ ০৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলার জয়রামপুর আব্দুল হান্নানের চায়ের দোকানের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 

জানা গেছে, দৌলতপুর থানা পুলিশের একটি টিম চেক পোস্ট পরিচালনা কালে একটি বিদেশী পিস্তল, ০৬ (ছয়) রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে এবং এ ঘটনার সাথে জড়িত ১। মোঃ আশিকুজ্জামান (৩২), পিতা-আব্দুল হাকিম @  আকমল, ২। মোঃ আবু জাফর (৩২), পিতা-মোঃ শহিদুল ইসলাম, ৩। মোঃ রাসেল হোসেন (২৫), পিতা-মোঃ রবিউল সরদার, সর্ব গ্রাম-দূর্বাচর, থানা-ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), জেলা-কুষ্টিয়াদের গ্রেফতার করে। এ বিষয়ে দৌলতপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এবিষয়টি দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]