নাইক্ষ্যংছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা 

আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৫:২৬:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৫:২৬:৪৮ অপরাহ্ন



হেলাল উদ্দীন (মিঞাজী), নাইক্ষ্যংছড়ি বান্দরবানঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত আফির্সাস ক্লাবের মিলনায়তনে সোমবার (২ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মহাজহারুল হক চৌধুরী ।

সভায় উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ, থানা'র অফিসার ইনচার্জ ওসি, মো: মাসরুরুল হক, কৃষি কর্মকর্তা মো: এনামুল হক, উপজেলা বিএনপির সভাপতি আরিফ উল্লাহ চুট্র, সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুর, বাংলাদেশ জামায়াতে ইলসামী নাইক্ষ্যংছড়ি পেশাজীবী ফোরামের সভাপতি আবু সোলতান, ব‌্যবসায়ী ফোরামের সভাপতি জাকের আহমদ, উপজেলা ছাত্র দলের সভাপতি জিয়াবুল হক জিয়া, নাইক্ষ্যংছড়ি বাজার সমিতির সভাপতি ও শ্রমিক দলের আহবায়ক ইয়াহিয়া খান মামুন, নাইক্ষ্যংছড়ি কাঠ ব্যসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুবাইরুল হক, ব্যবসায়ী হায়দার কোংপানি সহ সরকারী কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় জাতীয় এ দু' দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্যে নানা কর্মসূচী গ্রহণ করা হয়। যা স্ব -স্ব দিনে যথাযথভাবে পালনের সিদ্ধান্ত হয়।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]