বানারীপাড়া উপজেলা জামায়াতের আমীর পুনঃনির্বাচিত 

আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৪:২৩:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৪:২৩:০৮ অপরাহ্ন


আছিবুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি

বানারীপাড়া উপজেলা জামায়াতের আমীর হিসেবে আরো এক মেয়াদে পুনঃনির্বাচিত হলেন সাবেক ছাত্রনেতা অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত। ২৯ নভেম্বর রোজ শুক্রবার বানারীপাড়া উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক রোকন সম্মেলনে রুকনদের সরাসরি ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য আমির হিসেবে পুনঃনির্বাচিত হন তিনি।

উক্ত রোকন সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার। তিনিই নবনির্বাচিত আমির মোঃ খলিলুর রহমান শাহাদাত-কে শপথ বাক্য পাঠ করান। 

এই সম্মেলনে জেলা ও উপজেলা জামায়াতের দায়িত্বশীলগণ সহ উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলার সকল ইউনিয়নের রোকনবৃন্দ।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]