খেলার মাঠে রাবি শিক্ষার্থী সিয়ামের মৃত্যু

আপলোড সময় : ০২-১২-২০২৪ ০১:৫১:০৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১২-২০২৪ ০১:৫১:০৯ পূর্বাহ্ন


রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তবিভাগ ক্রিকেট খেলায় স্ট্রোক করে আইন ও ভূমি প্রশাসন বিভাগের এক শিক্ষার্থী মারা গেছেন। তার মৃত্যুর বিষয়টি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. সাহাল উদ্দিন নিশ্চিত করেছেন।

মৃত শিক্ষার্থী হলেন মেহেদী হাসান সিয়াম। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

রবিবার (১ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ মাঠে এ ঘটনা ঘটে।

ক্রিকেট খেলায় নন স্ট্রাইকে থাকা অবস্থায় হঠাৎ স্ট্রোক করেন সিয়াম পরে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়া হয় তাকে। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ইতিমধ্যে তাঁর পরিবারের সদস্যদের কাছে তার মৃত্যু দেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েন বিভাগের সভাপতি। এশার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাযা নামাজ হবে বলে জানা গেছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]