স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের তেলিখাল এলাকায় পাঁচ বছরের এক শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নেয়।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম সালমান (২৫)। তিনি গোপায়া ইউনিয়নের যাত্রাবড়বাড়ী গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তেলিখাল এলাকায় খেলছিল শিশুটি। এ সময় সালমান নামের ওই যুবক শিশুটিকে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে আটক করেন।
পরে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সালমানকে মারধর করা হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন অভিভাবকেরা। স্থানীয় বাসিন্দারা এলাকায় পুলিশি টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
হবিগঞ্জ সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানায়, ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহ ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের তেলিখাল এলাকায় পাঁচ বছরের এক শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নেয়। বৃহস্পতিবার বিকে...
হবিগঞ্জে ৫ বছরের শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা, যুবক আটক
২৯ মে, ২০২৬পড়ার সময়: 2 মিনিট
সংবাদটি শুনুনAI Voice
হবিগঞ্জে ৫ বছরের শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা, যুবক আটক
০০:০০০০:০০
পজ করা

ছবি: সংগৃহীত

পূর্ববর্তী সংবাদ
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে আদালতের নির্দেশনা অনুযায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী সংবাদ
বাটার চিকেন, বিফ নেহারি




