নিজস্ব প্রতিবেদক

কারওয়ান বাজারে চাঁদাবাজিতে সরকারি দলের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেন জামায়াত নেতা ও ঢাকা ১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

সোমবার (১৮ মে) সকালে রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭ : রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক প্ল্যাটফর্ম প্রাক বাজেট সংলাপে এই অভিযোগ করেন তিনি। সংলাপের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম ও সিপিডি।

সাইফুল আলম খান মিলন বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা চেয়েছি। বলেছি আপনার সহযোগিতা দরকার।

অনুষ্ঠানে উপস্থিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপি নেত্রী মাহমুদা হাবীবা বলেছেন, আপনি জানেন না কে চাঁদাবাজি করে? জবাবে জামায়াতের এমপি বলেন, এটা আগেও সরকারি দল করতো। এখনো সরকারি দল করেতেছে।

fরওয়ান বাজারে চাঁদাবাজিকে কেন্দ্র করে সরকারি যুবদলের নেতা মোছাব্বির নিহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, যখন সালাউদ্দিন আহমেদ মন্ত্রী ছিলেন না, তখন তিনি দেখতে গিয়েছিলেন। কারা জড়িত সরকার খুব ভালোভাবে জানেন।