কালীগঞ্জে বিদ্যুতের খুঁটি ভেঙে অটোরিকশার ওপর, শিক্ষিকা নিহত; আহত ২
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে টঙ্গী–কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বিদ্যুতের খুঁটি ভেঙে অটোরিকশার ওপর পড়ে এক শিক্ষিকা নিহত ও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলার শিমুলিয়া রেলগেটের পূর্ব পাশে একটি বিদ...
